Monday, August 10, 2020

তোমার কাজল কালো আখিঁতে

 

তোমার কাজল কালো আখিঁতে,

আমি হারিয়ে যেতে চাই চকিতে,
তোমার রেশমি কালো চুলের
অদ্ভুত সুগন্ধে, আমি নিজেকে
সুগন্ধিত করতে চাই যা মুছবে
না কোনো নদীতেও,
তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি
হাসিতে আমি নিজেকে,
রেখে দিতে চাই যা অমৃতকেও
হার মানাবে।
তোমার কোমরের দোলোনিতে
আমি নিজেকে বিছা বানিয়ে
রেখে দিতে চাই, যা পৃথিবীর সব
কিছুর থেকেও মন মুগ্ধ করা
দোলোনি।
আমি তোমার শাড়ীর আঁচলে
ঢেকে দিতে চাই হাজারো দঃখ
বেদনা,
যা কোনো দিন ফুটে উঠতে
চাইবে না।
আমি তোমার কোলেতই কাটিয়ে দিতে
চাই অনন্তকাল।
আমি কেবলই তোমাতে
বিলিন হতে চাই।

তোমার মায়াবী চোখেতে!

No comments:

Post a Comment